কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ ৫ অক্টোবর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
এ সময় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ মজিবুর রহমান, কাঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম, ছিটকী নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম ও পরম যতেœ জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন ও নৈতিকতা বিকাশের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন। এ কৃতিত্ব শুধু শ্রেণিকক্ষেই নয়, বৈশ্বিক মঞ্চেও দৃশ্যমান। শিক্ষকদের অর্জন এবং কৃতিত্ব তাদের নিরলস প্রচেষ্টার যথার্থ প্রমাণ।










