কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ জুলাই বৃহস্পতিবার বিকালে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। কাঠালিয়া উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ টুর্নামেন্টের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ আবদুল জলিল মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার বিন্দু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে আমুয়া তোঁতামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমরিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-২ গোলে মধ্য শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল জেলা পর্যায়ে প্রতিদ্বন্ধিতা করবে।










