কাঠালিয়া প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি ফায়েজুল আলম সিদ্দীকি ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন রিয়াজ সিকদারের নেতৃত্বে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলিয় কার্যালয় গিয়ে শেষ হয়।

বিকালে সরকারি কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, জেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক ও পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন, জেলা যুবলীগের সদস্য ও কাউন্সিলর মোঃ কামাল শরীফ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হক নাহিদ সিকদার, যুবলীগ সভাপতি ফায়েজুল আলম সিদ্দীকি ফিরোজ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন রিয়াজ সিকদার ও প্রমুখ।










