কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, মনস্বিতা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, উপজেলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, এস আই মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
পরে অতিথিরা শ্রেষ্ঠ জয়িতা ফাতিমা আক্তারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










