কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছগির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল হালিম।
বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ সাকিবুজ্জামান সবুর, ইউপি সদস্য মো. মাহমুদুল হাসান স্বপন, ফয়সাল আহম্মেদ মিঠু, শিক্ষক আকতার আহম্মেদ সনু, মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. রবিউল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ হিসেবে খাতা, জ্যামিতি বক্স, কলম বক্স, স্কেল, টিফিন বক্স, পানির পট, হ্যান্ড ব্যাগ বিতরণ করা হয়।










