কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলা শিক্ষা অফিস সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করেন কাঠালিয়া প্রাথমিক শিক্ষা পরিবার।
অনুষ্ঠানে নবাগত উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামকে বরন ও সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলামকে বিধায় সংবর্ধনা দেয়া হয়েছে। সভাপতিত্ব করেন কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা পারভীন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার ইউনুচ আলী ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিং ফয়সাল, মোঃ সোলায়মান, মোঃ ইউনুচ আলী।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, মোসাঃ খাদিজা ইয়াছমিন, মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হুমায়ুন কবির, মোঃ হাবিবুর রহমান, ফকরুল ইসলাম, মোঃ মাইন উদিদন (নিউটিন)। সহকারী শিক্ষক ইমরোজ জাহান, মোঃ তৈয়মুর হোসেন অপু, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।











