কাঠালিয়া প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। বিষেশ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম প্রমুখ।










