কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছে।
উপজেলার পশ্চিম আউরা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোঃ বাহাদুর আকন তার সীমানায় সুপারি গাছের খোল দিয়ে বেড়া দেয়। এতে প্রতিপক্ষ মোঃ নজরুল আকন ঐ বেড়া ভাংচুর করে এ নিয়ে ২ জনে কথা কাটাকাটির এক পর্যায় মারা-মারি হয়। এ সময় মোঃ বাহাদুর আকন (৪৭), তার স্ত্রী শামিমা (৪০) ও নুননেহার (৪৫) আহত হয়। আহতদের উদ্ধার করে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শামিমা জানান, জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ প্রতিপক্ষ নজরুল আকনের সাথে বিরোধ চলে আসছে, এমনকি এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, গতকাল পুরানো বেড়ায় সুপারি গাছের খোল দেয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ নজরুল আকন, তুহিন আকন, তালাশ, কুদ্দুস আকন, রুবেল আকন আজিজুল ও মাহিসহ অচেনা আরো ৩ থেকে ৪ জনের একটি সন্ত্রাসী দল আমাদেরকে মারধর করে, ঘর বাড়ি ও মালামাল ভাংচুর করে স্বর্নসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।










