কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রদলের উদ্দোগ্যে প্রায় ১ জাহার এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিদার্তে প্রতিটি কেন্দ্রের বাহিরের দেয়ালের সাথে কক্ষের নির্দেশিকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে।
আজ ০১ জুলাই সকালে কাঠালিয়া উপজেলা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সদর ফাজিল মাদরাসা কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে কলম, মাস্ক, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার। কাঠালিয়া উপজেলা ছাত্রদল নেতা জুবায়েল আরাফাত, শৌলজালিয়া ইউনয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক, খালেদ মুন্সী, তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ ছাত্রদল সভাপতি সৈকত বরাল, কাঠালিয়া সদর ইউনয়ন ছাত্রদল সভাপতি তালাশ আকন, কাঠালিয়া সদর ইউনয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালমান প্রমূখ।










