কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) মৃত্যু বার্ষিকী উপলক্ষে চিশতীয়া দরবার শরীফের ছয়দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিল গত ১৩ জানুয়ারী উপজেলার দক্ষিন আউরা (বাইপাস সংলগ্ন) চিশতীয়া দরবার শরীফে শুরু হয়ে ১৮ জানুয়ারী রাতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। এতে দেশবরেণ্য আলেমগন গুরুত্বপূর্ন ওয়াজ ও নছিহত পেশ করেন। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা হান্নান নূরী।
মাহফিলে সভাপতিত্ব করেন জাগ্রত কবি দরবার শরীফের পীর সাহেব মোঃ শাহ জামান চিশতী। উদ্ধোধনী দিনে বক্তব্য রাখেন দরবারের খাদেম মোঃ মেহেদী হাসান উজ্জল, সাধারন সম্পাদক মোঃ আবদুস সালাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ নকিরুল ইসলাম প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাহেবজাদা মোঃ মনিরুল ইসলাম রাজু, খাদেম মোঃ হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন প্রমূখ। মাহফিলে ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশ নেন। মাহফিল শেষে উপস্থিতিদের মাঝ তবারক বিতরণ করা হয়।










