জনতার খবর ডেক্স:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশসানের উদ্যোগে ত্রান তহবিলের অর্থায়নে ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এ ঢেউটিন ও চেক ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহম্মদুর রহমান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদিক ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থরা।
এ উপজেলার ১১২ জনকে এক বান্ডিল ঢেউটিন ও পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।










