কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে।
আজ ৭ জুলাই রোববার বিকেলে আচার্য্য বিবেকানন্দ বৈদিক বিদ্যালয়ের উদ্যোগে ৯দিন ব্যাপি এ রথযাত্রা মহোৎসব শুরু হয়।
উপজেলার বৈদিক বিদ্যালয় থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ নিয়ে এক বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। উপজেলার কেন্দ্রীয় মন্দির ও প্রধান প্রধান সড়ক ঘুরে ডাক্তার বাড়ী গিয়ে রথযাত্রাটি শেষ হয়। এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার বিন্দু, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, ডাঃ দিলিপ চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহম্মেদ জেনিভ সিকদার, পবিত্র কুমার হাওলাদার, অরুন দেবনাথ, বিঞ্চু অধিকারী বাপ্পি, জনপ্রতিনিধি, বিভিন্ন রানৈতিক নেতৃবৃন্দসহ শত শত হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দ অংশ নেন।
৯দিন ব্যাপি অনুষ্ঠানে আলাচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগীতা ও খন্ড নাটিক প্রদর্শীত হবে।










