কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ দুপুর ১২ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝালকাঠির উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে গাছের চারা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা আলো রানী হাওলাদার, উপজেলা প্রশিক্ষক মোঃ ইস্পাকুল কবির, উপজেলা বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। কাঠালিয়া উপজেলায় ১৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সহ ঝালকাঠি জেলায় মোট ৭০০ টির অধিক চারা বিতরণ করা হয়েছে।










