কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩ মে শুক্রবার বিকাল ৫.৩০ টায় উপজেলার সদরের দক্ষিন আউড়া বাইপাস মোড়ে আওয়ামী লীগের ক্লাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দারের সভাপতিত্বে দোয়া মোনাজাতে অংশ নেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদারের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মোঃ মোজ্জামমেলুল, মাওলানা মোঃ খাইরুল আমিন ছগির।
সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মাদ শাহজাহান ওমর বীর উত্তম বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছে। মোনাজাত শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।










