কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতির সামনে শেখ রাসেলে ছবিতে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে শেষ হয়। সেখানে আলোচনা সভাশেষে দোয়া মিলাদ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার। আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারন সম্পাদক এটিএম মাইদুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ। দোয়া মোনাজাতে শেখ রাসেলের আত্মার মাগফিরত ও শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রæ ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।










