কাঠালিয়া প্রতনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুরে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম এ জরিমানা করেন।
বিষখালি নদীর কাঠালিয়া অংশ থেকে ড্রেজারের মাধ্যমে বলু উত্তোলণ করার সময় ড্রেজার ও চালককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহিদুল ইসলাম (২৮) কে ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজারটিকে কাঠালিয়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
চালক জাহিদুল ইসলাম বরিশাল জেলার বানুরিপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের মো. আনিচ বেপারীর ছেলে।










