কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শামীম মঞ্জিল এতিম খানার উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ) জন্মদিনে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে মাদ্রাসা থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসায় গিয়ে আলোচনা সভায় মিলিত হন।
শামীম মঞ্জিল এতিম খানার পরিচালক মাওলানা মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এ র্যালী অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার হেফজ বিভাগ, নুরানী বিভাগ ও নজরা বিভাগের ছাত্ররা অংশ নেন।










