কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী তালগাছিয়া আশ্রাফিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র কবল বিতরন করা হয়েছে।
আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকালে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন শীতার্ত ছাত্রদের মাঝে এ কম্বল তুলে দেন। কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ছাত্ররা।
প্রচণ্ড শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের, বয়স্ক, শ্রমজীবী, প্রতিবন্ধী ও মাদ্রাসার শিক্ষার্থী এবং ছিন্নমূল মানুষ । এমন মানুষদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মুফতি নূরুল্লাহ্ আশ্রাফী, পীর সাহেব তালগাছিয়া ও মাদ্রাসার শিক্ষকগন।










