কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর ইউনিয়নের অমরিবুনিয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।
আজ ২ মে বৃহস্পতিবার সকাল ৬:৩০ মিনিটের সময় আমরিবুনিয়া বাজার সংলগ্ন মাঠে এ সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়।
তীব্র গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে শত শত মুসল্লি নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন স্থানীয় মুসুল্লিরা। এ সময় অঝোর ধারায় চোখের পানি ঝড়িয়ে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করেন মুসুল্লীরা।বর্তমানে লাগাতার দাবদাহ ও অনাবৃষ্টির কারণে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।










