কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার মনোনয়নপত্র দাখিল করেননি। তিনি নির্বাচন থেকে সরিয়ে দাড়িয়েছেন।
আজ ০২ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলোন। জেলা নির্বাচন অফিসার ও রির্টার্নিং কর্মকর্তা মোঃ আব্দুস সালেকর কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, কাঠালিয়া উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ. তরুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মোঃ আবদুল জলিল হাওলাদার।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মোঃ রেজাউল করিম সাদ্দাম, এডভোতেট মোঃ তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গৌতম চন্দ্র মন্ডল, মোঃ মনিরুজ্জামান গোলদার, সৈয়দ মাইনুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসাঃ সাহিদা আক্তার বিন্দু, মোসাঃ শাহানাজ বেগম, নাজমিন আক্তার তুলি, শেফালী বেগম।
উল্লেখ্য যে, আগামী ২৯ মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।











