কাঠালিয়া প্রতিনিনিঃ
ঝালকাঠির কাঠালিয়া অফিসার্স ক্লাবের পক্ষ থেকে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় অফিসার্স ক্লাবের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন, নবাগত কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেন, অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও বিদায় অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, কাঠালিয়া থানা ওসি তদন্ত সমির কুমার দাস, সোনালী ব্যাংক পিএলসি ম্যানেজার মোঃ রেজাউল করিম, রুপালী ব্যাংক পিএলসি ম্যানেজার মোঃ নাঈমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আল আমিন তালুকদার ও সাধারন সম্পাদক মোঃ আক্কাস সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম ও যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনকে বরণ এবং বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকারকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।










