জনতার খবর ডেক্স:
কাঠালিয়া ও ঝালকাঠিতে ব্রজপাতে এক পুরুষ, দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।
আহত নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন রুহুল আমিন (৫৭), হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা ( ১১)।
আজ ৭ এপ্রিল রবিবার বেলা ১১ টায় কালবৈশাখী ঝড়ের সময় এ ঘটনা ঘটে। রাজাপুরের পশ্চিম বড়ইয়া গ্রামের রুহুল আমিন, হেলেনা বেগম এর বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে, মিনারা বেগম ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানা পোনাবালিয়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহীনি এবং মাহিয়া আক্তার ঈশানা ঝালকাঠি আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। আহত নারী ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট গ্রামের।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন। কাল বৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে এরা ব্রজবাতে নিহত হয়। রবিবার সকাল ১০ টার দিকে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে, রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সাথে বৃষ্টি ও দমকা বাতাস ভয়ে যায়। সাধারন মানুষ রাতের পরিবেশ দেখে বিস্মৃত হয়।










