• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, জুন ১৩, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ ঢাকা

এক বাড়িতে ১৩ বছর বন্দি অবস্থায় ছিলেন গৃহকর্মী রেখা

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুন ২৭, ২০২৪
in ঢাকা, সারাদেশ
A A
এক বাড়িতে ১৩ বছর বন্দি অবস্থায় ছিলেন গৃহকর্মী রেখা
47
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

রাজধানীর একটি বাড়িতে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বন্দিদশায় নির্যাতন সহ্য করেছেন গৃহকর্মী রেখা আক্তার। দরিদ্র বাবা-মার সংসারের বোঝা কমাতে গৃহপরিচারিকার কাজ নেন তিনি। কিন্তু নির্যাতন সহ্য করতে না পেরে দীর্ঘ ১৩ বছর পর অবশেষে পালিয়ে এসেছেন রেখা আক্তার।

গত ২২ জুন মধ্যরাতে রেখা আক্তার নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় ফিরেছেন।

রেখা বলেন, তার বয়স যখন ১৩ বছর তখন অভাবের তাড়নায় পরিবার তাকে অন্যের বাড়িতে কাজের জন্য দিয়ে দেয়। স্থানীয় ব্যবসায়ী ঢাকা প্রবাসী মহসিন আলী তাকে ঢাকার ভাড়া বাসায় গৃহপরিচারিকার কাজের জন্য নিয়ে যান। সেখানে তিনি এক বছর কাজ করেন। কিন্তু তাদের নির্যাতন সইতে না পেরে কাউকে কিছু না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে চলে যান।

রেখা আরও জানান, মহসিনের বাড়ি থেকে পালিয়ে কোনো এক মহিলার কাছে কাজের সন্ধান চাইলে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সে বাড়িতে কাজ করা শুরু করেন রেখা। তিনি তখনও জানতেন না এ বাড়িতে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিস্থিতি। কাজে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যে নির্যাতন শুরু হয়। সেখানে এক প্রকার বন্দি করে ফেলা হয় তাকে।  বাড়ি যাওয়ার কথা মুখে নিলেই ঘরের আসবাবপত্র, লোহার রড, কাঠ দিয়ে শুরু হতো মারধর।

আরো দেখুন

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

রেখা বলেন, আমাকে বন্দি করে রাখা হতো। বাসার ময়লা ফেলতে গেলেও সে বাড়ির লোকজন আমাকে পাহারা দিত, যাতে আমি পালাতে না পারি। ভাবলেই বুক কাঁপে আমার। তারা আমাকে আমার বাড়িতে যোগাযোগ পর্যন্ত করতে দেয়নি। আমাকে তালা দিয়ে রাখা হতো।

ঢাকার কোন এলাকায় ছিলেন জানতে চাইলে রেখা বলেন, আমি লেখাপড়া জানি না। শুধু জানি ঢাকায় প্রথম দিকে ভূতের গলি নামের একটি জায়গার আশপাশে ছিলাম। পরবর্তীতে যে বাসায় কাজ নিয়েছিলাম তার কোনো কিছুই আমি জানি না। ওই বাড়িতে ঢোকার পর আর বের হওয়ার বা কোনো মানুষের সঙ্গে মেলামেশারও সুযোগ দেয়নি তারা। কষ্টের বিষয় এ ১৩ বছরে আমাকে কাজের কোনো মজুরি দেয়নি। এটুকু জানি সে বাড়ির মালিকের নাম ছিল মাহাবুব হোসেন ও তার স্ত্রীর নাম ঝর্ণা আক্তার। আমি সেখানে কাজ শুরুর কিছু দিনের মধ্যে মাহাবুব হোসেন আফগানিস্তান চলে যান। তার স্ত্রী আমার ওপর অমানবিক নির্যাতন শুরু করেন।

কীভাবে পালিয়ে এলেন জানতে চাইলে রেখা বলেন, সেদিন বাসার শোকেসের ওপরে চাবি ছিল। আমি সেই চাবি দিয়ে বাড়ির সদর দরজা খুলে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। এরপর এক বয়স্ক লোককে আমার ঘটনা শুনিয়েছি। তিনি আমাকে ৬০০ টাকা সাহায্য দিয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেন। তারপর বাসের কন্ডাক্টর আমাকে ঠাকুরগাঁও পৌঁছে দেন।

এদিকে রেখার মা আনোয়ারা বেগম মেয়ের ওপর অমানবিক নির্যাতনকারীর শাস্তি দাবি করে বলেন, যারা আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘ এক যুগ গৃহবন্দি রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে যেন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। যেন আর কোনো মায়ের সন্তানের সঙ্গে এমন না করা হয়।

এ বিষয়ে মহসিন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০১১ সালে আমার স্ত্রী গর্ভবতী থাকার কারণে ঘরের কাজের সহযোগিতার জন্য রেখাকে গ্রাম থেকে এনেছিলাম। সে কাউকে কিছু না বলে বছর খানেক পর বাড়ি থেকে মালপত্র চুরি করে চলে যায়। এ ঘটনায় রেখার পরিবার আমাদের নামে অপহরণ মামলাও করেছিল। আদালত আমাদের খালাস দিয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে তৎকালীন চেয়ারম্যানের হস্তক্ষেপে তার পরিবারের সঙ্গে আমরা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সমাধানও করেছি।

তবে রেখা চুরির অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, শুধু মহসীন আলীর নির্যাতনের কারণে তিনি ঘর ছেড়েছিলেন।

জামালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, শুনেছি মেয়েটি বাসায় ফিরে এসেছে। মেয়েটি এর আগে একজনের বাসায় কাজে দেওয়া হয়েছিল। তার বাসা থেকে পালিয়ে যায়। তখন থানায় মামলা করা হয়েছিল। পরে এটা মীমাংসা করা হয়। এখন শুনতে পেরেছি অনেকদিন পর মেয়েটি আবার বাসায় ফিরে এসেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর ইউএনও মো. বেলায়াত হোসেন বলেন, পরিবারটি যদি আইনগত সহায়তা চায় তাহলে সরকারের পক্ষ থেকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা করা হবে এবং এর জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না।

Tags: এক বাড়িতে ১৩ বছর বন্দি অবস্থায় ছিলেন গৃহকর্মী রেখা!
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬
মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

জুন ৮, ২০২৬
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬
কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬
ঝালকাঠির নলছিটিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ঝালকাঠির নলছিটিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

জুন ৩, ২০২৬
কাঠালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

কাঠালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

জুন ৩, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬
মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

জুন ৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!