ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর পথসভায় নিজ ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেছেন, প্রিয় শুক্তাগড়বাসী। “এই নির্বাচনে আমরা জিতে গেছি, এই যেতা সেই যেতা নয়, সব হার হার নয়, সব জিত জিত নয়”।
যে রকম ১৮ সালে আমি হেরেছি?, আমি কি জনমানুষের কাছে হেরেছি না?। সব হার হার নয়। এই নির্বাচনে তো আমরা জিতে গেছি, এই জিত কি জিত?। তবে জিত হতে হবে। কেমন করে হবে, আমি বলছি। নির্বাচন দুই রকম হয়। এক রকম হলো ইনক্লোসিভ, সব দলকে নিয়ে নির্বাচন করা হয়। সেখানে যদি ভোট থাকে ৩০ টা দাড়াইছে ৭ জন, ৭ জনের যে ৫ টা ভোট পায়, ৫ সদস্যে হয়ে যায়।
শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হব মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ সভাপতি সঞ্জীব কুমার বিশ^াস, উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দরা। তিনি আরও বলেন, এই নির্বাচনে কিছু কিছু দেশি বিদেশী চক্র আমাদের দিকে তীক্ষ¥ দৃষ্টিতে নজর দিছে।
বিশেষ করে আপনাদের এই সিটে অনেক সাংবাদিক, অনেক আমাদের বিরোধী দলীয় এজেন্ট, দেশী-বিদেশী এজেন্ট গোপনে তথ্য নেবে। যদি একটা জাল ভোট দেন সাথে সাথে কট হয়ে যাবেন, যদি একটা মৃত ব্যক্তির ভোট কাস্ট করেন কট হয়ে যাবেন। যারা বিদেশ থাকে তাদের ভোট দেন কট হয়ে যাবেন। দয়া করে এইগুলো করবেন না। গতকাল বুধবার বিকেলে কেওতা মাদ্রাস মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।










