• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Saturday, August 1, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বাংলাদেশ

ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা

জনতার খবর প্রকাশক জনতার খবর
December 8, 2021
in বাংলাদেশ
A A
ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা

ছবিঃ সংগৃহীত।

3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেস্কঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী শেখপাড়া এলাকার এক মেসে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচ শিক্ষার্থী। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার  রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ত্রিবেনী এলাকার রবিউল ইসলাম মেসে এ হামলার ঘটনা ঘটে। আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি রেজিস্ট্রার জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে ২০ থেকে ৩০ জন এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীদের উদ্ধারে প্রক্টরিয়াল বডির উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা পর পরিবেশ শান্ত হলে ঘটনাস্থলে উপস্থিত হয় সহকারি প্রক্টর ড. শফিকুল ইসলাম।

এই ঘটনা শুনে পার্শ্ববর্তী মেসের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়। এই সময় স্থানীয়রা জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। এমনকী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা করার প্রস্তুতি নেয়। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার দেড় ঘণ্টা পর শৈলকুপা থানার পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পাশাপাশি পুলিশ বুধবার (৮ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিষয়টি সুরাহা করার আশ্বাস দেন। আহত শিক্ষার্থীদের বিশ্বদ্যিালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের কামাল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সুলতান  মাহমুদ, ভূগোল বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের জুয়েল রানা, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম নাঈম ও দাওয়াহ বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের আব্দুর রহমান।

ভূক্তভোগী কামাল উদ্দিন জানায়, রাতে খাওয়া শেষে আমরা রুমে বসে গল্প করার সময় জাহিদ ভাই এসে আমাকে ডাকে। আমি বের হওয়ার পর মেসের সামনে উনি আচমকা আমার উপরে চড়াও হয়। উনি অভিযোগ করেন গত রাতে আমাদের চিল্লাপাল্লায় ওনাদের ঘুম ভেঙ্গে গেছে। আমি তখন বলি গত রাতে তো আমরা তেমন চিল্লাচিল্লি করিনি।  যদি হয়েও থাকে আমরা এখন থেকে সতর্ক থাকবো। তখন তিনি আবারও রেগে যান। তখন আমার পাশে থাকা এক শিক্ষার্থী বলে আমরা এমন চিল্লাপাল্লা করিনি। তিনি ওই শিক্ষার্থীর উপরেও চড়াও হয়। তিনি বলতে থাকেন বুঝেছি তোমাদের এভাবে বললে হবে না, তোমরা বেশি বেড়ে গেছো। তারপরও আমরা বলি এমন ভুল আর হবে না। উনি হুমকি দিয়ে পাশেই বাসায় চলে যায়। পরে মেস মালিককে জানাই। কিছু পর উনি অনেক লোকজন নিয়ে আসে। শিক্ষার্থীরা সবাই ভীতু হয়ে যায়। আমাকে তারা বের হতে নিষেধ করে। এর মাঝে ওরা ১৫-২০জন এসে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। আমি বের হলে সবাই মিলে মারতে শুরু করে।

কামাল আরও বলেন, ‘মারার সময় ওরা কেউ ইট উঠাইছে, কারো হাতে লাঠি। আল্লাহ বাঁচাইছে। ছেলেরা না থাকলে হয়ত আমাকে মেরেই ফেলত। আমাকে বাঁচাতে এসে এরাও কয়েকজন আহত হয়।’

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

এদিকে এই ঘটনার পর আবারও উত্তেজনা শুরু হয় গ্রামটিতে। এর মাঝে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী ঘটনা স্থলে উপস্থিত হয়। তাদের উপস্থিতিতে স্থানীয়রা আবারও শিক্ষার্থীদের সংগে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপরে চড়াও হয়। এছাড়া মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একত্রিত করার হুমকিও দেয় তারা। পরে স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউলি করিম খানসহ কয়েকজন শিক্ষার্থী পরিবেশ শান্ত করে।

এদিকে ঘটনার কিছু পরে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শতাধিক শিক্ষার্থী। পরে তারা উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে ঘটনার সংগে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা এসে তাদের উপরে হামলা করেছে এই দায়ভার আমি নিবো কি করে ? যে কেউ আমার নাম বলতে পারে। প্রকৃত ঘটনা ভিন্ন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা শুনার পরপরই আমি পুলিশ প্রশাসনের সংগে কথা বলি এবং তাদের ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ জানাই। পাশাপাশি সহকারি প্রক্টর ড. শফিকুল ইসলামকে ঘটনাস্থলে যেতে বলি। সহকারি বলেন ড. শফিকুল ইসলাম যাওয়ার নির্দেশনা পাননি বলেন জানান। তিনি বলেন, ‘ঘটনা শোনার পর প্রক্টর স্যারের নির্দেশনার অপেক্ষায় ছিলাম। তাই ঘটনাস্থলে যেতে দেরি হয়েছিলো।

Tags: ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

September 12, 2025
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

August 7, 2025
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

August 4, 2025
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

August 3, 2025
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

August 2, 2025
মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

August 1, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

কাঠালিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করলেন এমপি রফিকুল ইসলাম জামাল

কাঠালিয়ায় শহীদ রাকিবের মায়ের কাছে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ছাত্রদল

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার

আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার

July 31, 2026
ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

July 31, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত