ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু’র জন্মদিন অনুষ্ঠানে আত্মপ্রকাশ করেছে “ঝালকাঠি ইতিহাস সংরক্ষন পরিষদ” নামের একটি সংগঠন। সংগঠনের সুচনা লগ্নে সোমবার রাত ৯ টায় কাপুরিয়াপট্টি নজরুল একাডেমী ও পাঠাগার এর কার্যালয়ে আমির হোসেন আমু এমপি’র জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে নতুন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় সংগঠনের নাম ঘোষনা করেন সংগঠনের নব নির্বাচিত আহবায়ক ইতিহাসবিদ প্রফেসর এস.এম শাহজাহান। এ সংগঠনে বীর মুক্তিযোদ্বা দুলাল সাহা’কে সদস্য সচীব করা হয়েছে বলে ঘোষনা দেয়া হয়। প্রথম পর্যায় সাত সদস্যের কমিটি করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন আওয়ালীগের জেলা সেক্রেটারি এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর কাউন্সিলর কামাল শরীফ।
এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিয়েছেন নজরুল একাডেমীর সভাপতিস নব ঘোষিত সংগঠনের আহবায়ক প্রফেসর এস এম শাহজাহান। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু’র জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। ঝালকাঠিতে একটি বেসককারী মেডিকল কলেজ, প্রতিষ্ঠার ঘোষনা দেন প্রফোসর শাহজাহান। তিনি বলেন ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাদলকাঠিতে আমির হোসেন আমুর নামে বেসরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।










