কাঠালিয়া প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-০১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার বিজয়ী প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল জলিল মিঞাজী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
আজ ৮ জানুয়ারী সোমবার দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় মো. আবদুল জলিল মিঞাজী বলেন-কাঠালিয়ার উন্নয়নে ব্যারিষ্টার মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম যা যা দরকার সবকিছুই করবেন। বিশেষ করে বিষখালী নদীর তীরে বেরীবাঁধ ও কাঠালিয়া সদরে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা সহ সকল উন্নয়ন করবেন। তিনি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হওয়ায় জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের সব ভাল কাজে সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. জাকির হোসেন কবির, আওয়ামী লীগ নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মো. মোস্তাফিজুর রহমান মারুফ, আওয়ামী লীগ নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হাসিব ভুট্রো, আওয়ামী লীগ নেতা মো. লাল মিয়া, মো. শহিদুল ইসলাম হৃদয়, মো. নজরুল ইসলাম বাবু, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা হলেন-কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ছরোয়ার সিকদার, মাওলানা খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ আব্দুল হালিম, মোঃ ফারুক হোসেন খান, সহযোগী সদস্য মোঃ শাকিল আহমেদ।










