ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় ঝালকাঠি শহরের ৯ নং ওয়ার্ডের কলাবাগান এলকায় দেশ বাংলা ফাউন্ডেশনের আয়োজনে উঠান বৈঠকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক পিয়ারা বেগম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির সাগর।
সভাপতিত্ব করেন দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আবু জাফর মোহাম্মদ মুসা ও সহকারি পরিবার কল্যান কর্মকর্তা মারুফা খানম, ডা: মারুফুল ইসলাম ও পরিবার পরিকল্পনা বিভাগ পৌরসভার সুপারভাইজার মামুন সিকদার। উঠান বৈঠকে ৬০ জন কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিটস প্যাকেট প্রদান করা হয়।










