ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস র্যালি ও আলোচনা মধ্য দিয়ে পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য বিষয় শতবর্ষে জাতির পিতা, সুবর্ন স্বাধীনতা, অভিবাসনে আনবে মর্যাদা ও নৈতিকতা। শনিবার সকাল ১১ টায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংক ও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরনকারি ২জনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এরপরে আলচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন এর সভাপতিত্বে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শঙ্কর কুমার দাশ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাঠি সোনালী ব্যাংক ব্যাবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, ইসলামি ব্যাংক ঝালকাঠি শাখার সহকারি ব্যাবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম, ঝালকাঠি টেকনিক্যাল সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ হাসান ও মাতোয়ারা ইয়াসমিন বক্তব্য রাখেন।
পরে সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী ইসলামি ব্যাংক ঝালকাঠি শাখাকে ও একই ব্যাংকে বিদেশ থেকে সর্বোচ্চ অর্থ পেরনকারী খন্দকার আসমানি ও তার স্বামী খন্দকার আলী আকবরকে ক্রেস্ট প্রদান করা হয়। ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত ইসলামি ব্যাংক ৬৪ কোটি টাকা রেমিটেন্স সংগ্রহ করেছে এবং খন্দকার আসমানি বিদেশথেকে একই সময় ৬৫ লক্ষ টাকা এবং তার স্বামী ৮৪ লক্ষ টাকা প্রেরন করেছে। এরা ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠি এলাকার বাসিন্দা এবং বর্তমানে তারা প্রবাসী রয়েছেন। তাদের পক্ষে নিকটজন এই ক্রেস্ট গ্রহন করেছেন। এর পূর্বে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।










