ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিক্ষক শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার তিন হাজার মানুষের অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করিয়েছেন।
তিনি শপথ বাক্য পাঠ করার সাথে সাথে উপস্থিত অংশগ্রহনকারিরা পতাকা নাড়িয়ে তারাও শপথ বাক্য উচ্চারণ করেন। বৃহস্পতিবার মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তি বার্ষিকীতে বিকেল সাড়ে ৪টায় তিনি এই শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের সব অঞ্চলের মানুষ এক যোগে এই কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচি মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম এর সভাপতিত্বে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহআলম, জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌরমেয়র আলহাজ¦ লিয়াকত আলি তালুকদার সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন।










