ঝালকাঠি প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃস্পতিবার সকাল ১০ টায় টাউন হল জেলা আওয়ামী লীগ কর্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম নুরুল আমিন সুরুজ, জেলা আওয়ামী লীগ যুগ্ম তরুন কর্মকার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পদক হাবিবুর রহমান হাবিল, সাংগঠনিক সম্পদক শারমিন মৌসুমী কেকা,যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগ কর্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।










