কাঠালিয়া প্রতিনিধিঃ
এটিএন বাংলা ও এটিএন নিউজের ঝালকাঠি জেলা প্রতিনিধি শ্যামল সরকার পরলোকগমন করেন।
আজ ১০ ডিসেম্বর শুক্রবার রাত ৮.৩০ মিনিটের সময় ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি সড়কের নিজ বাসায় অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়। শ্যামল সরকারের মৃত্যুতে জনতার খবর পরিবার ও কাঠালিয়া প্রেসক্লাব শোক জানিয়েছে। বিদায়ী আত্মার শান্তি কামনা করছেন।
মৃত্যুর পূর্বে তিনি ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক, টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক, প্রেসক্লাবের সহ সভাপতি, ক্যাশিয়ার, আজকের কাগজের জেলা প্রতিনিধি, ঝালকাঠির মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ের লেখক ও রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, এক কন্যা ও বহু সুভাকাংখি রেখে গেছেন। আগামীকাল শনিবার তার সৎকার করা হবে।










