কাঠালিয়া প্রতিনিধিঃ
“আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনে ঝালকাঠির কাঠালিয়ায় আন্তার্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
আজ ০৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুর্নীতি করব না, করতে দিবো না এ অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও সিনিয়র শিক্ষক সেলিনা পারভীন।
পরে স্থানীয় গণগ্রান্থগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, বক্তব্য রাখেন আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আঃ হালিম, জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম লিটন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, মানববন্ধনে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।











