মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর সাংবাদিক আবু সায়েম আকন এর শুভ জন্মদিন আজ ০৭ ডিসেম্বর। তিনি এই দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সায়েম আকন জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি ও আমাদের ধানসিঁড়ি ডট কম নিউজ পোর্টালের সম্পাদক। প্রতিষ্ঠাতা ও সভাপতি ধানসিঁড়ি ব্লাড ডোনার ক্লাব এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি দিগন্ত শিল্পী গোষ্ঠী, রাজাপুর প্রেসক্লাবের সদস্যর দায়িত্ব পালন করছেন।
এছারাও রাজাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক রাজাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপ এর দায়িত্ব পালন করেছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিক পেশায় নিয়োজিত, তিনি তার সংবাদ সংগ্রহ করে তা উপস্থাপন করে পাঠকের মনজয় করে আসছে দীর্ঘদিন ধরে। তার পরিচিতির জগৎ স্বাভাবিকভাবেই বিস্তৃত। তার ঘনিষ্ঠ যোগাযোগের বৃত্তে বিখ্যাত ব্যক্তিগণ। সেখানে দল, মত, গোষ্ঠীর কোনো নেই বাছবিচার। তবে ব্যক্তিগত সুসম্পর্ক কখনো তার সাংবাদিক সত্তাকে আচ্ছন্ন করে না। যা উচিত বলে মনে করেন পরম বন্ধুর বিরুদ্ধে হলেও সে কথা লিখতে তার দ্বিধা নেই। এই আপসহীনতাই তাকে এগিয়ে এনেছে।
আপনার সততা, প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা দিয়ে সামনে আরো এগিয়ে যান। সুন্দর ও প্রাণবন্ত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয়, চাঁদের আলোই উদ্ভাসিত হোক আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত।
তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সংবাদকর্মী ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দরা। তাঁর জন্মদিন উপলক্ষে সকালের কাছে দোয়া কামনা করেছেন।










