ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মুজিব বাহিনীর অধিনায়ক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮২তম জন্মদিন পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার রাত ১২.১ মিনিটে প্রেসক্লাব হল রুমে কেক কেটে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে যুবলীগ নেতা কামাল শরীফ, শহর যুগ্ম যুবলীগ আহবায়ক মো. ছবির হোসেন , যুবলীগ নেতা খন্দকার প্রিন্স বক্তব্য দেন।
পরে শহীদ শেখ ফজলুল হক মনিরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুর উদ্দিন। অনুষ্ঠানে জেলা যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।










