ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মসূচি প্রতিরোধের কারনে পন্ড হয়েছে। বুধবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশের দলীয় কর্মসূচি ছিল।
কর্মসূচি শুরু করার পূর্বেই জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান সোনালীর নেতৃত্বে দলীয় মহিলা আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে সেখানে অবস্থান নেয়। ফলে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মসূচি পালন করা সম্ভব হয় নি।










