ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাল্য বিবাহ প্রাদুর্ভাব পর্যালোচনা এবং পদক্ষেপ গ্রহন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টায় ঝালকাঠি মাল্টিপার্টি এ্যডভোকেসি ফোরামের উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এই অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। জেলা মাল্টিপার্টি এ্যডভোকেসি ফোরামের সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবেকুন নাহার ও প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত অতিথি ছিলেন। সভায় বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য জেলা প্রশাসক এর কাছে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি হস্তান্তর করা হয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধ করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করার জন্য নবগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দকে চ্যাম্পিয়ন পদক প্রদান করা হয়েছে ও জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ইসরাত জাহান সোনালী ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী এ্যাড. সাকিনা আলমকে বিশেষ পদক প্রদান করা হয়েছে।
ঝালকাঠির সদর উপজেলার ইউপি চেয়ারম্যান মাল্টিপার্টি এ্যডভোকেসি ফোরামের সদস্য ও সাংবাদিক সহ ৩০ জন এই সভায় আংশগ্রহন করেছে। ইউপি চেয়ারম্যাগন তাদের স্ব-স্ব ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত করার অঙ্গিকার ব্যাক্ত করেছেন।










