নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত (৭৮) বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আগৈলঝাড়ার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।










