ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে নারীর ক্ষমতায়ন বিষয়ক অপারাজিতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ নভেম্বর বুধবার বেলা ১১টায় পৌরসভার হলরুমে রুপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও অপরাজিতা নারীরা অংশগ্রহণ করে।
রাজনৈতিক মূল দলে শতকারা ৩৩ শতাংশ নারীদের অংশ গ্রহন নিশ্চিত করার দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী নেত্রী থাকার কথা থাকলেও কোনো দলই ৩৩ শতাংশ নারীদের দলের অংশ গ্রহন নিশ্চিত করতে পারেনি। এতে নারী ক্ষমতায়ন থেকে অনেকটা দূরে রয়েছে। নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শদা লস্করের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র আঃওয়াহেদ খান কবির, কাউন্সিল তাজুল ইসলাম দুলাল চৌধুরী। রুপান্তরের জেলা সম্বনায়ক মাহফুজুর রহমান, উপজেলা সম্বনায়ক দিপংকর মন্ডল।










