নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে জেলার গৌরনদীতে মঙ্গলবার দুপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সিপিবির উপজেলা সভাপতি মনোজ গোমস্তা, অপরাজিতা লাকী আমিন, রুপান্তরের সিবিসি ঝুমু কর্মকার, উপজেলা কো-অর্ডিনেটর সঞ্জীব কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ ও অপরাজিতারা উপস্থিত ছিলেন।










