ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আমন ধান কাটা শুরু না হলেও খাদ্য বিভাগ থেকে ঝালকাঠি জেলায় ১১৪৭ মে.টন চাল ও ১৩৫২ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। পূর্ব প্রস্তুতি নেয়ার জন্যই এই সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে বলে জেলা খাদ্য বিভাগ থেকে জানানো হয়েছে। সরকার মাঠ পর্যায় থেকে ৪০টাকা কেজি দরে চাল ও ২৭টাকা কেজি দরে ধান সংগ্রহ করবেন।
লক্ষ্যমাত্রার ১০৪ মে.টন চাল ক্রয়ের মধ্যে সদর উপজেলায় ৩২মে.টন, নলছিটি উপজেলায় ১০৯৬ মে.টন ও কাঠালিয়া উপজেলায় ১৯ মে.টন এবং ধান ক্রয়ের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৩৭ মে.টন নলছিটি উপজেলায় ৩৬৪ মে.টন, রাজাপুর উপজেলায় ৩১৭ মে.টন ও কাঠালিয়া উপজেলায় ২৯৭ মে.টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।










