নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করছে র্যাব-৮। রোববার (১৪ নভেম্বর) র্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- মোঃ নাসির উদ্দীন ও মোঃ পলাশ হাওলাদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৮,বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৩ নভেম্বর ২০২১ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর সাকিনস্থ মিশ্রিপাড়া বটতলা মোড়ে মোঃ মাহবুব আলম মামুন এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। র্যাবের আভিযানিক দলটি (১৩ নভেম্বর) বিকালে কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও দুই কারবারিকে আটক করে।
আটক কৃতদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল সেট ও এক টি মোটরসাইকেল উদ্ধার করে।
এ ঘটনায় বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।










