• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Tuesday, June 30, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

বরিশালে ফাঁসির দাবিতে ইমাম পরিষদের মানববন্ধন

জনতার খবর প্রকাশক জনতার খবর
November 14, 2021
in বরিশাল, সারাদেশ
A A
বরিশালে ফাঁসির দাবিতে ইমাম পরিষদের মানববন্ধন
0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ মসজিদের ইমামকে কুপিয়ে রক্তাক্ত জখম করা বাবলু মাঝিকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইমাম পরিষদের নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা দাবি করেন, সর্বহারা নেতার ছেলে হামলাকারী বাবলু মাঝি (২৫) চট্টগ্রামে লেখাপড়া করার সময়ে জঙ্গি সংগঠনের সাথে জড়িতে পরতে পারে। এজন্য সে (বাবলু) মূল ইসলামের ধারা বাদ দিয়ে ভিন্ন পন্থায় চলে যায়। হামলাকারী শুধু একজন ইমামের হাত কেটে নেয়নি, সে সব ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে আঘাত করেছে। তাই এই হত্যাচেষ্টাকারীর ফাঁসি দিতে হবে।

জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে রবিবার বিকেলে ও শিলনদিয়া বাজারে শনিবার বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ নেছার উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু, জাহাপুর দাখিল মাদরাসার সুপার মোঃ রুহুল আমিন, শিলনদিয়া বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠিত কর্মসূচিতে ইমাম পরিষদ, স্থানীয় আলেম-ওলামাসহ উপজেলার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ইমামকে হত্যাচেষ্টা ও হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া বাবলু মাঝি ‘উগ্র গোষ্ঠীর’ সাথে জড়িত থাকতে পারে। দীর্ঘ পরিকল্পনার মাধ্যমেই এ হামলার ঘটনা ঘটেছে। পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বাবলুর ‘সম্পৃক্ত গোষ্ঠী’। যদিও এলাকাবাসী সুনির্দিষ্টভাবে গ্রেফতারকৃত বাবলু ঠিক কোন উগ্র গোষ্ঠীর সাথে জড়িত তা জানাতে পারেননি। তবে স্থানীয়দের দাবি, আগরপুরে একটি উগ্রপন্থি গোষ্ঠির শক্তিশালী সংগঠন রয়েছে।

আরো দেখুন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সাড়ে চার ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারী বাবলু সব স্বীকার করেছে। কোনো মতাদর্শ বা গোষ্ঠীর সাথে তার (বাবলু) সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন জনকণ্ঠকে বলেন, বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (সাবেক আগরপুর) ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামের বাসিন্দা বাবলু চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদরাসা থেকে কয়েক বছর আগে আলিম পাস করেছে। বর্তমানে সে লেখাপড়া করেন না। করোনাকালে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো। এখন পোশাক কারখানায় নেই, আমাদের কাছে জানিয়েছে এখন সে গাড়ির ড্রাইভার।

তিনি আরও বলেন, গ্রেফতার বাবলু মাঝি এলাকায় বলে বেড়াতো ইসলামপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মাদ ইয়াকুব আলী বেপারীর (৩৫) নামাজ পড়ানো সঠিকভাবে হয়না। এজন্য গ্রামের বাসিন্দা এবং ওই মসজিদের মুসল্লী হওয়া সত্বেও সে (বাবলু) ইমাম মাওলানা মুহাম্মাদ ইয়াকুব আলীর পেছনে নামাজ পড়তেন না। সে একা একা নামাজ আদায় করতো। নামাজ পড়ার নিয়মের দ্বিমত নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য ছিলো।

অতিসম্প্রতি ইমাম ইয়াকুব আলীর কাছে মসজিদের চাবি চেয়ে বাবলু মাঝি জানায়, মসজিদে এতেকাফের মতো করে কয়েকদিন সে ইবাদত করবেন। কিন্তু চাবি দিতে হলে কমিটির অনুমতি নেওয়ার জন্য বলেন ইমাম। এতে ক্ষিপ্ত হয়ে বাবলু হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ এ তথ্য উদ্ঘাটন করেছে। তবে হামলাকারীর সংশ্লিষ্ট সব বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলেও দাবি করেন পুলিশের ওই কর্মকর্তা। ইমাম ইয়াকুব আলী একই ইউনিয়নের জাহাপুর গ্রামের মৃত আজাহার আলী বেপারীর ছেলে।

ইসলামপুর গ্রামের বাসিন্দা মোঃ সুমন বলেন, বাবলু বাড়িতে বেশি থাকে না। চট্টগ্রামে লেখাপড়া করেছে। তাই গ্রামবাসী ধারণা করছেন সে (বাবলু) উগ্র কোনো গোষ্ঠীর সাথে জড়িয়ে সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। তার কথাবার্তা সবসময় উগ্র ছিলো। ইসলাম নিয়েও তার মতামত শরিয়াহসম্মত ছিলোনা।

রবিবার সকালে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় আহত ইমামের বড় ভাই সেলিম বেপারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (সাবেক আগরপুর) ইউনিয়নের ইসলামপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলীকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জি ও ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয় বাবলু মাঝি। সে (বাবলু) ওই গ্রামের সর্বহারা নেতা মৃত হারুন মাঝির ছেলে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

June 26, 2026
ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

June 25, 2026
বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

June 25, 2026
রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

June 25, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!