ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। ঝালকাঠি জেলায় ১৭ টি কেন্দ্রে ১০ হাজার ৫৭২ জন এস.এস.সি পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন। দাখিল পরীক্ষায় ০৭ টি কেন্দ্রে ৩ হাজার ৩৮১ জন , এস.এস.সি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ০৮ টি কেন্দ্রে ১৩৫৭ জন সহ জেলায় এস.এস.সি ও সমমানের এই পরীক্ষায় ১৫ হাজার ৩১০ জন অংশগ্রহন করবে।
ঝালকাঠি জেলায় আসন্ন এস.এস.সি ও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিবদের নিয়ে পরিক্ষা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের ধানসিড়ি মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন, সিভিল সার্জন ড: রতন কুমার ঢালী ও জেলা শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমান এবং জেলার ৩২ টি কেন্দ্রের সচিব ও সুপাররা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী শান্তিপূর্ন ভাবে এস.এস.সি পরীক্ষা সম্পন্ন করার জন্য গৃহীত পদক্ষেপদগুলি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেছেন। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের চারিপাশে ১৪৪ ধারা জারি করা থাকবে।










