নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশাল জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শেষে নগরীর ফকিরবাড়ি সড়ক থেকে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জে.এম.আমিনুল ইসলাম লিপনকে কোতয়ালী মডেল থানা পুলিশ আটক করেছে। শুক্রবার (১২নভেম্বর) নগরীর ফকিরবাড়ি শিক্ষক ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার (ইনচার্জ) বলেন, ‘আমরা কোন বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকে আটক করি নাই। জে.এম.আমিনুল ইসলাম নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতারি পরোয়ানা পলাতক আসামীকে আটক করে আদালতে পাঠিয়েছি।’










