ঝালাকাঠি প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষর্থীদের নিয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় স্থানীয় শিশু পার্কে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে জেলা প্রশাসক পুরুস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাবিবুর রহমান হাবিল ও তরুণ কর্মকার এবং সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু উপস্থিত ছিলেন। ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও ফিরোজা আমু প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন।










