নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলায় এ.বারী মাহমুদ ওরফে বারেক মাঝিকে(৫৪) মাদক নিয়ন্ত্রন আইনের মামলায় ৫বছরের সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের দন্ডাদেশ প্রদান করেছে। সোমবার বৈকালিক পর্বে আসামীর উপস্থিতিতে এই আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ এই রায় ঘোষনা করেন।
২০১৭ সালের ৮মে বেলা আড়াই টায় নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে আসামীর বসতঘর থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ঝালকাঠি ডিবি পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করে। এই ঘটনায় ডিবির এস.আই মোঃ জাকির হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করে এবং এস.আই আমিনুল ইসলাম ২০১৭ সালের ৯মে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেছে।










