নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আবারও বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন গৌরনদী থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আসাদুল ইসলাম।
অত্যন্ত বিচক্ষণ, চৌকস ও বিনয়ী কৃতিত্বপ‚র্ণ কাজে স্বীকৃতিস্বরূপ এ নিয়ে গত ছয়মাসে চারবারের মত জেলায় শ্রেষ্ঠ সহকারী উপ-পুলিশ পরিদর্শক হিসেবে সম্মননা অর্জন করেন এএসআই আসাদুল ইসলাম।
গত শনিবার বরিশাল জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসের সভায় (অপরাধ পর্যালোচনা ও অপারেশনাল) অভিন্ন মানদন্ডের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।










