ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে এডাব ঝালকাঠি জেলা শাখা এর আয়োজন করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় এডাব জেলা শাখার সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সেমিনারে উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, মাধক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত এডাবের আঞ্চলিক সমন্বয়কারী কেএস জাহাঙ্গির আলম ও সৈয়দ হোসেন আহম্মেদ কামাল বিশেষ অতিথি ছিলেন।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নলছিটি ডালিয়া নাসরিন। অন্যদের মধ্যে আলোচনা করেন আল আমিন বাকলাই ও সুজিৎ কান্তি বসু এবং মোঃ শাহ আলম খলিফা। সেমিনারে সাংবাদিক, ছাত্র, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।










