নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশালে কাভার্ডভ্যান ও মাহিন্দ্রার সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর রাতে নগরীর কাশিপুর এলাকার সুরভী পেট্রোল পাম্পের সমনে বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ কমলেস হালদার জানায়, লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা রহমতপুরের যাচ্ছিল। এসময় কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রার ৬ যাত্রী আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এবং ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও মাহিন্দ্রা সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে দেওয়া হয়েছে।










